ঠাকুরগাঁওয়ে দিনে দুপুরে চুরি আটক ১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ভোলাপাড়া গ্রামের শাহাজামাল মাস্টারের বাড়িতে সোমবার দিন দুপুরে চুরি করতে গিয়ে প্রতিবেশীর হাতে আনোয়ার হোসেন (১৮) নামে এক চোর আটক হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আনোয়ার হোসেন পার্শ্ববর্তী হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের নওশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ভোলাপাড়া গ্রামের শাহাজামাল আলী ও তার স্ত্রী বিউটি আকতার দু’জনেই প্রাইমারি স্কুল শিক্ষক। ঘটনার দিন তাঁরা বাসায় তালা দিয়ে নিজ নিজ স্কুলে যান। ওই দিন দুপুর আনুমানিক ১২ টার দিকে আনোয়ার হোসেন ও তার এক সহযোগি শাহাজামালের বাড়িতে গিয়ে তালা ভেঙ্গে ভিতরে ঢোকার সময় তাঁর প্রতিবেশী ভাই মুক্তারুল শব্দ শুনতে পান। মুক্তারুল বের হয়ে ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনকে হাতে নাতে ধরে ফেলেন। এ সময় চোর আনোয়ারের সহযোগী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
পুলিশের এস আই মিজান বলেন,আটককৃত আনোয়ারকে থানায় নিয়ে আসা হয়েছে এবং চুরি করতে যাওয়ার কথা সে স্বীকার করেছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন আটককৃত চোর আনোয়ারকে মামলা দিয়ে চালান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied