কমলগঞ্জে চিকিৎসকদের অবহেলায় গৃহবধূর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় মৃত মায়ের বুকে আহাজারি করছিল ১০ মাস বয়সের দুগ্ধজাত শিশু তানিশা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। তাতে অভিযোগ করা হয়েছে, নার্সদের অবহেলায় গৃহবধূ সুমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিলেলে ৫০ শয্যাবিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গৃহবধূ সুমি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের মন্নান মিয়ার মেয়ে।
নিহতের স্বজনরা জানান, গত সাপ্তাহে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের সরকারবাজার এলাকার এমরান মিয়ার স্ত্রী এক সন্তানের জননী সুমি বেগম বাবার বাড়ি কমলগঞ্জে বেড়াতে আসেন। বুধবার দুপুরে তার পেটব্যথা দেখা দিলে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে মেডিকেল টেস্ট শেষ করে হাসপাতালে সাধারণ মহিলা ওয়ার্ডে নিয়ে এলে তার অবস্থা আশংকাজনক হয়। তা দেখে সুমির মা রাহেনা বেগম ও বাবা মন্নান মিয়া ডিউটিরত ডাক্তার ও সিনিয়র নার্সদের কাছে বারবার উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার নিয়ে যেতে তাগাদা দেন। কিন্তু তাদের কথায় কর্ণপাত করেননি ডাক্তার-নার্সরা।
পরে দুপুর ১২টায় সুমির অবস্থার আরো অবনতি ঘটলে সিনিয়র নার্স অনিতা সিনহা ও মিডওয়াইফ রত্না মণ্ডল তাকে একটি ইনজেকশন পুশ করেন। এরপর থেকেই সুমি নড়াচড়া বন্ধ হয়ে যায়। বিষয়টি ডিউটিরত ডাক্তার মুন্না সিনহা ও নার্সদের জানালে তারা বিরক্তির স্বরে বলেন, রোগী ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব করবেন না। বিকেল পর্যন্ত রোগীর নড়াচড়া না পেয়ে স্বজনরা নার্সকে জানালে নার্সরা ডাক্তার মুন্না সিনহাকে নিয়ে আসেন। পরে সুমিকে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। এ সময় মৃত মায়ের বুকে আহাজারি করছিল তার ১০ মাসের দুগ্ধ শিশু তানিশা।
মৃত সুমির মা রাহেনা বেগম অভিযোগ করেন, আমার মেয়ের মৃত্যুর জন্য হাসপাতালের নার্স এবং ডিউটি ডাক্তারই দায়ী। আমরা তাদের বিচার চাই।
তবে ডিউটি ডাক্তার মুন্না সিনহা ও মিডওয়াইফ রত্না মণ্ডল অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, চিকিৎসার মধ্যে কোনো ত্রুটি ছিল না। মৃত রোগীর স্বজনরা রোগীকে রেফারের জন্যও তাদের বলেনি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল কবির বলেন, এ বিষয়ে তদন্তক্রমে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied