ধামইরহাটে উমার ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন আজাহারুল ইসলাম
নওগাঁর ধামইরহাটের ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম। গত ১৭ জুন করোনা রোগে নুরুজ্জামান মন্ডলের মৃত্যুজনিত কারণে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ২০ জুন আনুষ্ঠানিক সভার মাধ্যমে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলামকে এই দায়িত্ব প্রদান করেন।
বিগত নির্বাচনে আজাহারুল ইসলাম বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন এবং ইউনিয়ন পরিষদের সভায় তিনি এক নম্বর প্যানেল চেয়ারম্যান ঘোষিত হন। আজহারুল ইসলাম উপজেলার দুর্গাপুর গ্রামে ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত আজাহারুল ইসলামের নম্রতা ভদ্রতা এবং ন্যায্যতায় মুদ্ধ হয়ে স্থানীয় ভোটারগণ বিগত নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নির্বাচনে বিজয়ী করেন।
উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আজহারুল ইসলাম বলেন, আমি পরিষদের সকল ইউপি সদস্যসহ, সচিব ও গুরুজনদের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় সম্ভব সবকিছু করব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত