ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

‘সন্তান’সম ভাইঝিকে হারিয়ে শোকে কাতর দিয়া মির্জা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১২:৫

বলিউড অভিনেত্রী দিয়া মির্জার জীবনে আচমকাই শোকের পাহাড়। ‘সন্তান’সম ভাইঝিকে হারিয়েছেন নায়িকা। ইনস্টাগ্রামে এই দুঃসংবাদ নিজেই জানিয়েছেন ‘তুম কো না বোল পায়েঙ্গে’ তারকা। দিয়া মির্জার মনে এখন একরাশ বিষাদ ভিড় করে রয়েছে।

ভাইঝিকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী লিখেছেন, ‘আমার ভাইঝি, আমার সন্তান, আমার জান না ফেরার দেশে চলে গেল। আশা করি তুই শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি যেখানেই থাকিস। তুই সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস। ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর নাচে, হাসিতে আর গান। ওম শান্তি’।

এই পোস্টের সঙ্গে নিজের ভাইঝির একটি প্রাণোচ্ছ্বল ছবি শেয়ার করেছেন দিয়া। এত অল্প বয়সে কীভাবে মৃত্যু হল অভিনেত্রীর ভাইঝির, তা ভেবে উঠতে পারছেন না কেউ। দিয়া নিজেও অবশ্য ভাইঝির মৃত্যুর কারণ স্পষ্ট করেননি। এছাড়া কবে কোথায় মারা গেছে, তাও জানাননি।

গত বছরে মা হয়েছেন দিয়া। সহজ ছিল না অভিনেত্রীর এই মাতৃত্বের সফর। তিন মাসের প্রি-ম্যাচিওর সন্তান প্রসব করেন তিনি। জন্মের পর দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিল তার ছেলে সন্তান।

সেই ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিল অভিনেত্রীর জীবন। স্বামী বৈভব রেখি এবং দুই সন্তানকে (বৈভবের প্রথমপক্ষের মেয়ে) নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন দিয়া মির্জা। তারই মাঝে ভাইঝির মৃত্যুশোক নাড়িয়ে দিল অভিনেত্রীকে।

প্রীতি / প্রীতি

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী