জুড়ীতে ইউপি সদস্যের মৃত্যুর এক বছরেও হয়নি উপ-নির্বাচন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মঈন উদ্দিন মারা যান ২০২১ সালের ৩০ জুলাই। মারা যাওয়ার পর এক বছরেরও বেশি সময় অতিক্রম হয়েছে এরই মধ্যে। কিন্তু মৃত্যুর পর এখনো হয়নি উপ- নির্বাচন। এ নিয়ে সেবাগ্রহীতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করলেও কর্তৃপক্ষ অজানা কারণে নিশ্চুপ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জুলাই শুক্রবার পূর্ব বটুলী গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ইউপি সদস্য মঈন উদ্দিন। এর আগে তার বড় ভাই এ ওয়ার্ডের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য লাল মিয়া মারা যাওয়ার পর উপ-নির্বাচনসহ দুই বার ইউপি সদস্য নির্বাচিত হন মঈন উদ্দিন। রাজনৈতিক প্রভাব ও স্বীয় বুদ্ধিমত্তায় নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। তবে তার আকস্মিক মৃত্যুর পর এলাকাবাসী হয়ে পড়েন অভিভাবকশূন্য।
মূলত তার মৃত্যুর পর জনসাধারণ জন্ম-মৃত্যু সনদসহ সামাজিক বিচার-আচার নিয়ে পড়েছেন বিপাকে। সরকারি সেবা পেতে অনেককে পড়তে হচ্ছে নানা জটিলতায়। ইউপি সদস্যদের মৃত্যুর তিন মাসের মধ্যে উপ-নির্বাচন হওয়ার কথা থাকলেও না হওয়ায় ওয়ার্ডবাসীর বিড়ম্বনা বেড়েছে কয়েকগুণ। ফলে দিন দিন এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই ওয়ার্ডের ইউপি সদস্য না থাকায় তারা বিভিন্ন সময় অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন।
জানা যায়, নির্বাচনী আইন অনুযায়ী কোনো ইউপি সদস্য মারা গেলে বা কোনো কারণে অপসারণ করা হলে ১৮০ দিন বা ৩ মাসের মধ্যে উপ-নির্বাচন দেয়ার বাধ্যবাধকতা রয়েছে । তবে জুড়ী উপজেলার এ ওয়ার্ডের উপ-নির্বাচন রহস্যজনক কারণে না হওয়ায় হতাশ সাধারণ ভোটাররা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো পরিষদের চেয়ারম্যান বা সদস্যের পদ তাহার মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্যবিধ কারণে তাহার মেয়াদ পূর্তির কমপক্ষে ১৮০ দিন পূর্বে শূন্য হয় তাহলে উক্ত শূন্যতার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে অবশিষ্ট সময়ের জন্য শূন্য দে নির্বাচন অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এ ইউপি সদস্যের ক্ষেত্রে মৃত্যুর পর গেজেট প্রকাশিত হলেও নির্বাচন দেয়া হয়নি।
উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান বলেন, এ ওয়ার্ডের উপ-নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে যথাসময়ে জানানো হয়েছে। উপ-নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হােসেন বলেন, এ উপ-নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
এমএসএম / জামান
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ