ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ১১’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে;যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১১ মে ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ২০৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
সোনার দাম আরো কমলো
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবল পাথরবোঝাই লাইটার
সোনার দাম আরো কমলো
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী