গাজীপুরে জমি সংক্রান্ত অভিযোগে অসহায় পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ
গাজীপুর মহানগরীর পুবাইলে জমি সংক্রান্ত অভিযোগের জের ধরে স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম ও তার পরিবারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেকে পুবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে। গত ২৭শে জুলাই বুধবার সকাল ১১.৩০ ঘটিকার সময় পুবাইলের হারবাইদ মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী সোলেমান জানান, বুধবার সকালে আমরা বাসায় কাজ করছিলাম হঠাত করেই বাসায় পুলিশ আসালে আমার ভাই এগিয়ে যায়। এসময় পুবাইল থানার এসআই সাইফুল আমার ভাই মাজহারুল ইসলাম কে বলে তুই হইলি মুল হোতা চেহারা দেইখাই বুঝা যায় তুই খারাপ লোক। অথচ আমার ভাই তিন বার ব্রেইন স্ট্রোক করা রোগী। এসআই সাইফুল বলে তোদের নামে জমিজমা সংক্রান্ত অভিযোগ আছে। একথা বলেই মাজহারুল ভাইয়ের গায়ে হাত তোলেন এসআই সাইফুল ও উপস্থিত কনেস্টেবেলরা। এসআই সাইফুল ও তার কনেস্টেবলরা দস্তাদস্তি করে মাজহারুল ইসলামের পরিহিত জামা ছিড়ে ফেলে। আশপাশের লোকজন এবিষয়ে জানতে চাইলে তারা বলে এখান থেকে যান। আর পুলিশের এমন আচরণে সবাই ভয়ে বিব্রত হয়ে গেলে আমার ভাতিজা তার মোবাইলে ভিডিও ধারণ করে এসময় তারা ক্ষিপ্ত হয়ে তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় এবং ভিডিও ডিলিট করে দেয়। তারা মা বাপ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সাইফুল দারগা। পরবর্তীতে আমার ভাতিজা সজিব হোসেন এসে নিজেকে শিক্ষানুবিষ আইনজীবী পরিচল দেয় এবং স্থানীয় মুরব্বী হাজী রহিজ উদ্দিন আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দারগা সাইফুল বলে সোমবার সবাই থানায় আসবি নয়তো সবাইরে জেল খাটতে হইবো। মুলত আমাদের মৃত ভাইয়ের সন্তানেরা তাদের ওয়ারিশের সম্পত্তি যতটুকু পাবে তার থেকে বেশী বিক্রী করে দিয়েছে। এখনো তারা সুযোগ পেলে জমি বিক্রি করে এবং জমি দাবি করে। আমরা বলেছি তোমরা যদি পাও তবে আদালতের মাধ্যমে আসো যদি সম্পত্তি পাও আমরা দিবো আর বেশী নিয়ে থাকলে আমাদের ফেরত দিবা। ভাতিজিরা তা না করে ওই অসাধু পুলিশের সাথে আতাত করে আমাকে লাঞ্ছিত করালো। আর পুলিশের এমন কাজ দেখে আমরা হতবম্ব।
এবিষয়ে পুবাইল থানার উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আমি মাত্র দুই মাস হলো পুবাইল থানায় জয়েন্ট করেছি। জমি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আমি মাজহারুল ইসলামের ওখানে গিয়েছিলাম। এসময় আমি উভয় পক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলি। কিন্ত একটা সময় মাজহারুল ইসলামের পরিবার আমাদের সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করতে আসে। এসময় উভয় পক্ষকে থামানোর সময় মাজাহারুল ইসলামের জামা ছিড়ে যায়। উনার জামা অনেক পুরাতন হয়ায়ায় টেম্পার ছিলো না। আমরা জনগনের সেবক, জনগনের সেবা করাই আমাদের মুল লক্ষ্য।
##
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied