ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে প্রায় ১৪ লাখ টাকার মাদকদ্রব্যসহ আটক ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২২ বিকাল ৫:৪০
মানিকগঞ্জে ১৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৩০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। সোমবার (১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে সিংগাইর উপজেলার বাইমাইল (কালিনগর) এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো- সিংগাইর উপজেলার চারাভাঙ্গা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে নায়েব আলী (৩৪) এবং কালীনগর এলাকার মৃত রওশন আলীর ছেলে মো. মুনছের আলী (৪০)।
 
জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নায়েব আলী ও মুনছের আলীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তাদের নিজ বসতবাড়িতে রেখে আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকত্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা