ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিপুল পরিমান অবৈধ হ্যান্ডকাপ উদ্ধার : গ্রেফতার ১


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-৮-২০২২ বিকাল ৭:২০
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দেশের প্রচলিত আইন অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে অপরাধীদের কাছে হ্যান্ডকাপ বিক্রি করে আসছিল, এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১ আগস্ট) রাত ১১টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায়  র‍্যাব-৩ অভিযান পরিচালনা করে অবৈধভাবে হ্যান্ডকাপ নিজ হেফাজতে মজুদ রেখে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয়কারী মো. জহিরুল ইসলাম (৫১)-কে  গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৪৬৭টি হ্যান্ডকাপ, ৯২৭টি হ্যান্ডকাফের চাবি, ১টি মোবাইল ফোন এবং ২টি মিমকার্ড উদ্ধার করা হয়।
 
র‍্যাব-৩-এর  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করে, সে বহুদিন অবৈধভাবে হ্যান্ডকাপ নিজের হেফাজতে রেখে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে। কিন্তু তার হেফাজত থেকে উদ্ধারকৃত এসব হ্যান্ডকাপের ক্রয়-বিক্রয় সংক্রান্ত লাইসেন্স বা কোনো ধরনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। এছাড়াও ধৃত আসামি তার হেফাজতে বিপুল পরিমাণ হ্যান্ডকাপ রাখার কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি।
 
দেশের সাধারণ জনগণ হ্যান্ডকাপ বহনকারী একজন ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে হ্যান্ডকাপ ব্যবহার করে অপরাধীরা ভুয়া ডিবি, র‌্যাব সদস্য, ডিজিএফআই সদস্য, এনএসআই সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ মারাত্মক অপরাধ সংঘটিত করে আসছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব