সূর্যর ঝড়ে ফের এগিয়ে গেলো ভারত
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা বেশ জমে উঠেছে। প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার রাতে সেন্ট কিটসের বেসেতেরেতে ফের এগিয়ে গেছে ভারত। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৭ উইকেট আর ১ ওভার হাতে রেখেই।
ওয়ার্নার পার্কে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কাইল মায়ার্সের হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায়।
মায়ার্স ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া ব্রেন্ডন কিং ২০ বলে ২০, নিকোলাস পুরান ২৩ বলে ২২, রভম্যান পাওয়েল ১৪ বলে ২৩ আর সিমরন হেটমায়ার ১২ বলে করেন ২০ রান।
জবাবে রোহিত শর্মা আহত হয়ে (৫ বলে ১১) ফিরলেও আরেক ওপেনার সূর্যকুমারের ব্যাটে সহজ জয়ের ভিত পেয়ে যায় ভারত। সূর্য ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। রিশাভ পান্ত ২৬ বলে অপরাজিত ৩৩ আর দীপক হুদা ৭ বলে ১০ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!