বিজয়-রাশমিকার রসায়ন-রহস্য প্রকাশ্যে
পর্দার রসায়ন বাইরেও নজরে আসত। তবু জিজ্ঞেস করলেই বলতেন, দু’জনে শুধুই ভাল বন্ধু। দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দান্নার মধ্যে আসলে কী চলছিল, তা জানা গেল বেশ কয়েক বছর পর। তারা এখনও পরস্পরের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেও বিচ্ছেদ নাকি হয়ে গেছে দুই বছর আগেই!
আশ্চর্যের বিষয়, তারা কবে থেকে সম্পর্কে আছেন তা কাউকে জানাননি। সে কারণেই রহস্য আরও ঘনীভূত হয়েছিল। কী চলছে ‘লাইগার’ সহ-অভিনেতার মনে? তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনন্যা পান্ডেও।
অন্যদিকে, রাশমিকা অভিনীত ‘সীতা রাম’-এর প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেও সবার সামনে রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। বললেন, “রাশমিকা, তোমাকে সব সময় এত সুন্দর দেখায়… কিন্তু আমি তোমার নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে সবাই হেসে ওঠে, আমি জানি না কেন!”
তার সেই সরল উক্তিতেও সবাই হেসে উঠেছিলেন অনুষ্ঠানে।
সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, “দু’বছর আগেই বিজয়-রাশমিকার বিচ্ছেদ হয়েছে। কিছু দিন সম্পর্কে থাকার পরই রাশমিকা মজেছিলেন রক্ষিত শেঠিতে। তার সঙ্গেই সম্পর্কে গেছেন পরবর্তী সময়ে।”
জানা গেছে, ‘গীতগোবিন্দম’ ছবির সেটে পরস্পর কাছাকাছি এসেছিলেন বিজয়-রাশমিকা। তখনই পর্দার রসায়ন নেমে এসেছিল বাস্তবে। কেন তাদের মধ্যে ছাড়াছাড়ি হল, সে তথ্য অবশ্য কেউ জানে না। দু’জনে আজও ভাল বন্ধু। এত কিছুর পর আজও তাদের দেখলে প্রেমিক-প্রেমিকা বলে ভুল হতে পারে।
কেউ মনে করেন, বিচ্ছেদের বিষয়টি গুজব, হয়তো প্রেমের সম্পর্কেই আছেন তারা। আবার কেউ মনে করেন, এখনও কোনও সম্পর্ক শুরুই হয়নি। দর্শক যেভাবে তাদের দেখতে চান, তেমনটিই কি তারা প্রকাশ্যে নিয়ে আসছেন বারবার? আজও মুখ খোলেননি কেউই।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার