ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:২০

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন মামলার আসামিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নির্দেশনায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-  থানার মামলা নং- ০২ (তারিখ ২ আগস্ট) মামলার আসামি উপজেলার জাঙ্গিরাই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. আনোয়ার, সিআর- ৯৫/২২ (জুড়ী) এর  আসামি কোনাগাঁও গ্রামের মো. আ. খালিকের ছেলে মো. আব্দুস সালাম, সিআর- ৮৪/২১ (জুড়ী)-এর আসামি শাহপুর গ্রামের লাল মিয়ার ছেলে আসুক মিয়া, জিআর- ১০৫/১৮ (জুড়ী) এর আসামি বাছিরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহিজ আহমেদ, জিআর- ১২৩/২১ (জুড়ী) এর আসামি উত্তর কুচাইতল গ্রামের মৃত- ইসলাম উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন।

থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে