ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সংস্কৃতি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পকেটমারের শিকার ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিকরা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:২২
সংস্কৃতি প্রতিমন্ত্রীর বধ্যভূমি পরিদর্শনের সময় পকেটমারের শিকার হয়েছেন ইউপি চেয়ারম্যান এবং সাংবাদিকরা। মঙ্গলবার (২ আগস্ট) জগদ্বিখ্যাত পিসি রায়ের জন্মদিন উপলক্ষে পাইকগাছার কপিলমুনিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হোসেন এমপি ও খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু এমপি বধ্যভূমিতে সকালে পরিদর্শণে আসেন৷ এ সময় সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।
 
ব্যস্ততার মাঝখান দিয়ে পকেটমারের খপ্পরে পড়ে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কাউসার আলী জোয়ারদাররের ১২ হাজার টাকা, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর মোবাইল ফোন, সাংবাদিক তপন পালের ৫ হাজার ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু যুগোল কিশোর দের ১৮০০ টাকা খোয়া যায়।
 
স্থানীয় সাংবাদিক তপন পাল জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় আমার পকেটে রক্ষিত ৫ হাজার টাকা খোয়া যায়।
 
এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়ারদারকে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
সাংবাদিক তপন পাল জানান, প্রতিমন্ত্রী আগমন উপলক্ষে খুবই ব্যস্ততা সময় কপিলমুনি বদ্ধভূমি পরিদর্শনের সময় আমার পকেটে রক্ষিত বারো হাজার টাকাসহ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির টাকাও খোয়া যায়।
 
কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, আমার মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। আমি অবাক হয়েছি।  তার ভাষ্য অনুযায়ী তিনি পকেটমারের শিকার হয়েছেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার