আলী নগর পাহাড়ে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
জঙ্গল সলিমপুরে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে পাহাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বসতি উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ১৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৭শ একর পাহাড়ি জমি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে এবং পুলিশ সুপার এস এম রশিদুল হকের উপস্থিতিতে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদের সময় আলীনগরে সরকারি জমিতে ইয়াসিনের নির্মিত অফিস, ঘর এবং তার বিশেষ টর্চার সেল (এখানে ইয়াসিনের বিরুদ্ধে যারা যেতো তাদেরকে নির্মম অত্যাচার করা হতো) গুড়িয়ে দেয়া হয়েছে। উচ্ছেদ শেষে উদ্ধারকৃত জায়গায় বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, সাফারি ও ইকোপার্ক, র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পের জঙ্গল সলিমপুরে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের আওতায় প্রস্তাবিত স্থাপনার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
অন্যান্যদের মাঝে অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপ-পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এ মং মারমা এবং তানভীর চৌধুরী, সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদসহ ৭০ জন পুলিশ, ৪০ জন র্যাব ও ৬০ জন আনসার সদস্য।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ