ওষুধের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ১
জুঁই এন্ড জান্নাত ফার্মেসিতে ওষুধের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন মনিরুজ্জামান মনির (৩৭) নামে এক যুবক। গত সোমবার (২ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের কোনাবাড়ীর এশরারনগর হাউজিং সোসাইটির ১নং গেটের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আনন্দ দাস নামে তার সহযোগী। আটককৃত মনিরুজ্জামান টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাকরাইদ গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জিএমপির কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে টাঙ্গাইলের মধুপুর থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং পলাতক আনন্দ দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied