রায়গঞ্জে ১৪ কেজি গাঁজাসহ যুবক আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকায় বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ মো. শাহীন মিয়া (৩২) নামে এক যবুককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (৩ আগস্ট) সকালের দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহীন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাড়িয়া সরকার বাড়ি গ্রামের মৃত লুদু মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সাহেবগঞ্জ এলাকায় ওই মহাসড়কে বাসে তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ শাহীনকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied