ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় মেছোবাঘ উদ্ধার : চিকিৎসা দিয়ে অবমুক্ত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৪:৪৮
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া গ্রামে একটি মোছোবাঘকে উদ্ধার করে চিকিৎসা শেষে লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মেহেদি হাসান মেছোবাঘটিকে মুক্ত করেন।
 
এর আগে ভোর ৪টার দিকে স্থানীয় মো, মাদব আলী (৩৫) নামে এক ব্যক্তির বড়শিতে বাঘটি ধরা পরে।
 
মাদব আলী জানান, বড়শি দিয়ে মাছ ধরার জন্য রাতে নদীর পাশ দিয়ে বড়শি পেতে রাখি। ভোরবেলা গিয়ে দেখি বড়শিতে মেছোবাঘ আটকে আছে। পরে আশপাশের লোকজনকে ডাকি। স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঘটিকে উদ্ধার করার পর রশি দিয়ে বেঁধে রাখে। এরপর স্থানীয়রা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অফিসে ফোন দেন।
 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মেহেদি হাসান জানান, সকালে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে আহত অবস্থায় দেখতে পাই। বাঘটির মুখে বড়শির আঘাতে ক্ষত ছিল। প্রায় ১ ঘণ্টা সময় ধরে চিকিৎসার মাধ্যমে বাঘটিকে সুস্থ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার পরামর্শে ও বন কর্মকর্তাসহ সকলের মতামত নিয়ে মেছোবাঘটি লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হয়।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাণিসম্পদ বিভাগ মেছোবাঘটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে লোকালয় থেকে দূরে নিরাপদ স্থানে অবমুক্ত করে।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা