ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬

রাউজান-নোয়াপাড়া সড়ক খালের পেটে


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৭

চট্টগ্রামের রাউজান-নোয়াপাড়া সড়ক সেকশন-১ সড়কের ডোমখালী এলাকায় প্রায় দুই’শ গজ সড়ক পথ এখন পাশের খালে ধসে পড়তে যাচ্ছে। উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগের ব্যস্ততম সড়কটিতে এখন যানবাহন চলাচল করছে ঝঁকি নিয়ে। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, এই সড়কটির প্রায় দেড় কিলোমিটার পথ ডোমখালী খালের সাথে। খালের জোয়ার ভাটার পানির  চাপে সড়ক পথটি প্রতিনিয়ত ক্ষতি হয়। পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেছেন গত এক দশক আগে খালের ভিতর সড়কটি ধসে যাওয়ার অবস্থা দেখে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সড়ক ও জনপথ বিভাগে জরুরী ভিত্তিতে ধস থেকে সড়ক পথটি রক্ষায় প্রকল্প গ্রহন করতে বলেন। ওই সময় সংসদ সদস্যের নির্দেশে সওজ ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ প্রায় দুই’শ মিটার এলাকায় খালের ভিতর প্রতিরক্ষা দেয়াল দেয়। এই দেয়ালে কয়েক বছর ধস বন্ধ থাকলেও গত প্রায় চার বছর থেকে আবার ধস শুরু হয়। বিশেষ করে যেখানে প্রতিরক্ষা দেয়া দেয়া হয়নি সেখানে প্রতিবছর ধসের ঘটনা ঘটে। এই অবস্থার মধ্যে এই সড়কের ধস ঠেকাতে কর্তৃপক্ষ দফায় দফায় সেখানে অস্থায়ী ভাবে সংষ্কার কাজ করে এতদিন যানবাহন চলাচল স্বাভিক রেখেছে। সম্প্রতি দেখা যায় আগে যেখানে প্রতিরক্ষা দেয়াল দেয়া হয়েছে সেখানেও এখন সড়ক পথটি ধসতে শুরু করেছে। এখন ডোমখালী জমিদারপাড়া মসজিদের কাছে সড়কটির একটি বড় অংশ খালের মধ্যে ধসে যেতে শুরু করেছে।  যানবাহন চালক ও যাত্রীরা বলেছে ধসের যাওয়া স্থান দিয়ে এখন যাওয়া আসা করতে হচ্ছে অত্যান্ত ঝুঁকির মধ্যে। সড়ক পথে চলাচলকারীরা জানায় অতিদ্রুত ব্যস্ততম সড়কটি ধস ঠেকাতে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এই পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়বে। বিষয়টি নিয়ে কথা বলতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর টিএ-টি ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী