ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জুলাইয়ের সেরার লড়াইয়ে ফরাসি ক্রিকেটার 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৯

জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো এবং শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়ার পাশে জায়গা করে নিলেন রেকর্ড গড়া ফরাসি টিনেজ ক্রিকেটার গুস্তাভ ম্যাককিয়ন।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ (৩ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে জুলাই মাসের সেরা হওয়ার লড়াইয়ে থাকা সেরা তিনজনের নাম প্রকাশ করেছে। যেখানে বেয়ারস্টো এবং জয়সুরিয়ার পাশে জায়গা পেলেন ম্যাককিয়ন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে ফ্রান্সের হয়ে অভিষেক ঘটে ১৮ বছর বয়সী ম্যাককিয়ন। অভিষেক ম্যাচেই এই ক্রিকেটার চেক রিপাবলিকের বিপক্ষে ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে নিজের জানান দেন।

নিজের দ্বিতীয় ম্যাচেই সুইজারল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে রেকর্ড করে বসেন এই ফরাসি ক্রিকেটার। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েন ম্যাককিয়ন। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০৯ রান করার পরের ম্যাচেই নরওয়ের বিপক্ষে আবার শতক পান এই ক্রিকেটার।

নরওয়ের বিপক্ষে করেন ১০১ রান। যার ফলে অভিষেকের পর প্রথম ৩ ম্যাচে ২৮৬ রান করে ফেলেন ম্যাককিয়ন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড। ম্যাককিয়ন অবশ্য সেখানেই থামেননি, পরের ম্যাচেই এস্তোনিয়ার বিপক্ষে ৮৭ রান করেন এই ফরাসি ক্রিকেটার। কেবল ব্যাট নয় বল হাতেও দারুণ সফল ম্যাককিয়ন। ইতোমধ্যে ৪ উইকেটও শিকার করেছেন এই ফরাসি ক্রিকেটার।

নিজের এমন পারফরম্যান্সের কারণে জুলাই মাসের সেরা হওয়ার পথে নিজের জায়গা করে নিলেন ম্যাককিয়ন। তার পাশে থাকা লঙ্কান জয়সুরিয়াও অভিষেকের পর টানা ফাইফারে বিভিন্ন রেকর্ড ভেঙে দিয়েছেন। এরমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে ১১ উইকেট শিকারের পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

এরমধ্যে অজিদের বিপক্ষে ১৭৭ রানের বিনিময়ে ১২ উইকেট শিকার করে দলকে জিতিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে হারলেও নিজের তৃতীয় ম্যাচে এসে আবারও ম্যাচ জেতানো বোলিং করেন জয়সুরিয়া। নিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আরেকটি ফাইফারে ১৯৭ রানের বিনিময়ে ম্যাচে ৮ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন জয়সুরিয়া।

অভিষেকের পর এখন পর্যন্ত ৩ ম্যাচে এই ক্রিকেটার শিকার করেছেন ২৯ উইকেট। এদিকে জয়সুরিয়া এবং ম্যাককিয়নের সেরা হওয়ার পথে লড়াইয়ের সঙ্গী বেয়ারস্টো জুনের সেরা হিসেবে পুরস্কার জিতেছিলেন।

তবে জুনে ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে জোড়া শতকে ম্যাচ জিতিয়ে জুলাইয়ের সেরা হওয়ার পথেও জায়গা করে নিলেন। এজবাস্টনে দলের বিপদে প্রথম ইনিংসে ১০৬ রান করার পাশাপাশি ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন। ফলে ভারতের দেওয়া ৩৭৮ রান তাড়া করে জেতে ইংলিশরা।

কেবল সে ম্যাচ নয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৩ বলে ৯০ রানের ইনিংসও বেয়ারস্টোকে এই তালিকার যোগ্য প্রার্থী হিসেবে টিকিয়ে রেখেছে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে