ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শোকাবহ আগস্টে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের শোক প্রস্তাব গ্রহণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭-তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পদ্মা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ সভায় শোক প্রস্তাব গ্রহণ করেছে। 

পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এর সভাপতিত্বে মঙ্গলবার পরিচালনা পর্ষদের ৮৯তম সভায় যথাযথ মর্যাদায় শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় শোক প্রস্তাব পেশ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।

আলোচনায় পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও অর্জন এবং দেশের প্রতি তাঁর অবদানের বিষয়ে উল্লেখ করেন। এছাড়া বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-সহ ১৫ আগস্টের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিচালকবৃন্দ। প্রতিকীভাবে শ্রদ্ধা প্রদর্শনের জন্য পরিচালকবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পদ্মা ব্যাংক আগস্ট মাস জুড়ে নানা কর্মসূচী গ্রহণ করেছে। 

গুলশান হেড অফিসে আয়োজিত সভায়-অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, আবু কায়সর (এফসিএ) এবং শাহনুল হাসান খান। ভার্চুয়ালি সভায় যোগ দেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুছ ছালাম আজাদ (এফ.এফ),অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, এম ইমতিয়াজ ফারুক, জাহিদুর রহমান (এফসিএ), সৈয়দ রফিকুল হক। এছাড়া পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও জাবেদ আমিন সভায় উপস্থিত ছিলেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ