প্রথমবারের মতো জুটি বাঁধছেন কার্তিক ও শ্রদ্ধা
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। যিনি সম্প্রতি ভক্তদের একটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনেতার ‘ভুল ভুলাইয়া ২’ -র মত বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। রয়েছেন সাফল্যের শীর্ষে। বাড়িয়েছেন পারিশ্রমিক।
এরইমধ্যে জানা গেছে মাধুরী দীক্ষিত অভিনীত ‘তেজাব’ রিমেক হচ্ছে। সেখানে নায়ক চরিত্রে থাকবেন কার্তিক আরিয়ান। চরিত্রটিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর।
ইন্ডিয়া টুডে জানায়, নতুন সিনেমায় আরিয়ানের বিপরীতে থাকবেন শ্রদ্ধা কাপুর। অর্থাৎ মাধুরীর চরিত্রে হাজির হবেন শ্রদ্ধা।
আরও জানা যায়, পরিচালক মুরাদ খৈতানি আগেই এ সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন। এ নির্মাতা এরইমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন।
কার্তিক ও শ্রদ্ধা এই প্রথমবার একসঙ্গে জুটি হবেন। তবে অভিনেত্রী এখনও চুক্তিবদ্ধ হননি।
১৯৮৮ সালে মুক্তি পেয়েছিলো অনিল ও মাধুরীর ‘তেজাব’। জনপ্রিয় একটি সিনেমা এটি। মাধুরীর ‘এক দো তিন’ গানে নাচের প্রশংসা আজও বহমান।
এদিকে কার্তিক ‘শেহজাদা’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘ফ্রেডি’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে শ্রদ্ধার হাতে রয়েছে ‘নাগিন’ এবং ‘চালবাজ’র রিমেক।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা