ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অমিতাভের নাতির সঙ্গে নৈশ্যভোজে শাহরুখকন্যা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১০:৫৮

দুজনই বলিউডের দুই প্রভাবশালী পরিবারের সদস্য। একজন শাহরুখ খানের কন্যা সুহানা খান, অন্যজন অভিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। দুজনই এবার নৈশ্যভোজে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন। এ নিয়ে বি-টাউনে কানাঘুষাও শুরু হয়ে গেছে।

জনপ্রিয় আমেরিকান কমেডি স্ট্রিপ আর্চির হিন্দি সংস্করণে নির্মিত হচ্ছে ‘দ্য আর্চিজ’। জোয়া আখতারের এ ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানা, অগস্ত্যসহ একাধিক তারকা সন্তানের। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। তবে তার আগেই খবরের শিরোনাম হলেন সুহানা-অগস্ত্য।

দুজনেই যেহেতু তারকা পরিবারের সন্তান, ফলে তারা যেখানেই যান না কেন পাপারাজ্জিদের ক্যামেরা তাদের পিছু ছাড়ে না। এবার অগস্ত্যর সঙ্গে কফি খেতে বেরিয়ে ক্যামেরাবন্দি হলেন সুহানা। যদিও সেখানে অগস্ত্যর মা শ্বেতা বচ্চন নন্দ হাজির ছিলেন।

ঘটনাটি মুম্বাইয়ের বান্দ্রার এক রেস্তোরাঁয়। সেখানেই খেতে গিয়েছিলেন তারা। কালো টপ আর নীল জিন্সে রাতের শহরে অগস্ত্যর পাশে বসা ছিলেন সুহানা।

শাহরুখকন্যার অভিনেত্রী হওয়ার ইচ্ছে সেই ছোটবেলা থেকে। সে অনুযায়ী বিদেশে পড়াশোনাও করে এসেছেন। এবার তার স্বপ্ন সত্যি হওয়ার পালা। ‘দ্য আর্চিজ’ ছবিতে সুহানা-অগস্ত্য ছাড়াও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকেও দেখা যাবে।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা