ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকাকেও নাড়িয়ে দিয়েছিল আয়ারল্যান্ড  


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১১:৫১

ভারত, নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লড়াকু ক্রিকেট উপহার দিলো আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে ২১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে বেশ কাছে চলে গিয়েছিল আইরিশরা। তবে টানা সপ্তম টি-টোয়েন্টি হার আটকাতে পারেনি তারা।

ব্রিস্টলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজে তারা লিড নিয়েছে ১-০তে।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক (৭) আর রসি ভ্যান ডার ডাসেন (১০) অল্প রানে ফিরলেও তৃতীয় উইকেটে রিজা হেনড্রিকস আর এইডেন মার্করাম বড় সংগ্রহের ভিত গড়ে দেন প্রোটিয়াদের।

এই উইকেটে তারা ৬০ বলেই যোগ করেন ১১২ রান। মার্করাম মাত্র ২৭ বলে ২ বাউন্ডারি আর ৫ ছক্কায় খেলেন ৫৬ রানের বিধ্বংসী ইনিংস।

১৬তম ওভারের চতুর্থ বলে তাকে তুলে নেন গ্যারেথ ডেলানি। ঠিক পরের বলে আরেক সেট ব্যাটার হেনড্রিকসকেও (৫৩ বলে ৭৪) আউট করেন আইরিশ এই লেগস্পিনার।

তবে তাতে রানের গতি আটকানো যায়নি প্রোটিয়াদের। ত্রিস্তান স্টাবসের পর (১১ বলে ২৪) ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে ২১ রানের ক্যামিও খেলে দুইশ পার করে দেন দক্ষিণ আফ্রিকাকে। ৫ উইকেটে ২১১ রান তুলে তারা।

জবাবে ঝড়ো সূচনাই করেছিল আয়ারল্যান্ড। তবে ৪৩ রানের মধ্যে তাদের দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি (১৩ বলে ১৪) আর পল স্টার্লিংকে (১১ বলে ১৮) তুলে নেন ওয়েন পারনেল।

এরপর ৮৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আইরিশরা। সেখান থেকে লরকান টাকার আর জর্জ ডকরেলের ৪৭ বলে ৮৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে ভয় পাইয়ে দিয়েছিল। শেষ ৫ ওভারে আইরিশদের দরকার ছিল ৬৪ রান। শেষ তিন ওভারে ৪২।

কিন্তু ১৭তম ওভারের শেষ বলে টাকারকে আউট করেন তাবরেজ শামসি। ৩৮ বলে ৭ চার আর ৫ ছক্কায় টাকার করেন ৭৮।

ঠিক পরের ওভারের প্রথম বলে আরেক মারকুটে ব্যাটার ডকরেলকে (২৮ বলে ৪৩) ফিরিয়ে আইরিশদের সব আশা ভরসা শেষ করে দেন ডোয়াইন প্রিটোরিয়াস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯০ রানে থামে আয়ারল্যান্ড।

দুটি করে উইকেট নেন কেশভ মহারাজ, ওয়েন পারনেল আর তাবরেজ শামসি।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে