ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আনুমানিক ২৬ বছরের অজ্ঞাত এক নারীর মৃতদেহ দেখতে পান তারা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ওই অজ্ঞাত নারীকে বিভিন্ন সময় এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। এলাকার কেউ তার নাম-পরিচয় জানতেন না।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, নিহত ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। রাতে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied