জনি ডেপের ক্ষতিপূরণ দিতে বাড়ি বিক্রি করলেন অ্যাম্বার
সম্প্রতি হলিউডে সমালোচনায় রয়েছেন অ্যাম্বার হার্ড। ‘অ্যাকুয়াম্যান’ তারকা অভিনেত্রী প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানহানির মামলা করেন। এতে জিতেন জনি। আদালত থেকে অ্যাম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে জনিকে ক্ষতিপূরণ দিতে।
তবে অ্যাম্বারের আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর কাছে পর্যাপ্ত অর্থ নেই। আদালত তবুও ক্ষতিপূরণ থেকে রেহাই দেয়নি অ্যাম্বারকে। তাই বিশাল অংকের টাকার জোগান দিতে নিজের প্রিয় বাড়ি বিক্রি করে দিলেন অভিনেত্রী।
সম্প্রতি অ্যাম্বার এবং জনি ভার্জিনিয়ার আদালতে মানহানির মামলার লড়াই করেন। দু’জন একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জন্য মামলা করেছিলেন এবং একে অপরের ক্যারিয়ারকে নষ্ট করার জন্য অভিযুক্ত করেন। আদালত সব প্রমাণ ও তথ্যের ভিত্তিতে ডেপের পক্ষে রায় দেয়। অ্যাম্বারকে দেয় অর্থদন্ড।
উই গোট দিস কভারড রিপোর্টের তথ্য অনুসারে, একটি ডেজার্টের মধ্যে অবস্থিত অ্যাম্বার হার্ডের বাড়িটি ২০১৯ সালে একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে ৫ লাখ ৭০ হাজার ডলারে কিনেছিলেন। তিনি এখন এটি ১.০৫ মিলিয়নে বিক্রি করেছেন।
এই চুক্তিতে ৪,৮০,০০০ ডলার লাভ হয়েছে অভিনেত্রীর।
মরুভূমির এক উপত্যকায় বাড়িটি অবস্থিত। শান্তিপূর্ণ এবং চমৎকার স্থাপত্যকলায় সমৃদ্ধ এই বাড়ি।
প্রীতি / প্রীতি
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!