পাঁচবিবিতে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রুনিহালী গ্রামের মো. জামাল উদ্দীনের ছেলে আব্দুল মজিদকে (৪৭) অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পের ওপর স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে থানায় লিখত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, আমি ব্যক্তিগত প্রয়োজনে উপজেলার হরেন্দা গ্রামের মৃত অফির উদ্দীনের ছেলে মো. আলামের থেকে ৪ লাখ টাকা গ্রহণ করি। এক মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও পারিবারিক সমস্যার কারনে আমি দুই মাস পর টাকা ফেরৎ দিতে যাই। এ সময় আলাম আমার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন। এতে আমি অপারগতা প্রকাশ করলে গত ২৬ জুলাই সন্ধ্যার দিকে আলামসহ অজ্ঞাত আরো দুজন মোটরসাইকেলযোগে আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে পাথরঘাটা এলাকায় যায়। সেখানে ১৫০ টাকার একটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং পূর্বের টাকা গ্রহণের চুিক্তপত্রও ছিনিয়ে নেয়।
এসব অভিযোগের বিষয়ে উপজেলার হরেন্দা গ্রামের মো. আলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied