ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১:৪

চট্টগ্রামের রাউজানে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেলর ধাক্কায় এসএম নুরুল আবছার (৫৫) নামে ওয়েল গ্রুপের একটি সুতা কারখানার কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবছার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামিপাড়া গ্রামের মৃত তফাজ্জল মাস্টারের বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ধাক্কা দেয়া ওই মোটরসাইকেল আরোহী। সে রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই  এস এম ইউসুফ উদ্দিন জানান, আমার জ্যেঠাতো ভাই ওয়েল গ্রুপের একটি সুতা কারখানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে সকাল সাড়ে ৯টায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি আহত হন। পরে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

দুর্ঘটনার বিষয়ে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক জয়নাল আবেদিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়