দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের হার
টি-টোয়েন্টিতে টানা সপ্তম ম্যাচ হারলো আয়ারল্যান্ড। এবার তাদের নিজেদের রেকর্ড রান করে জিততে হতো, কিন্তু ২১ রান পেছনে ছিল তারা। ছোট স্ট্রেইট ও স্কয়ার বাউন্ডারির কারণে দুই দলের বোলাররাই ছিলেন খরুচে। দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান করে। সংগ্রহ আরও বড় করতে চেয়েছিল সফরকারীরা। ৪৫ রানে ২ উইকেট হারানোর পর রিজা হেনড্রিকস (৭৪) ও এইডেন মার্করামের (৫৬) তৃতীয় উইকেটে ১১২ রানের জুটিতে স্কোর ২২০ ছাড়ানোর সম্ভাবনা জেগেছিল।
কিন্তু গ্যারেথ ডিলানি টানা দুই বলে দুজনকে ফেরায় এবং দক্ষিণ আফ্রিকার লাগাম টেনে ধরে। কিন্তু ট্রিস্টান স্টাবসের ১১ বলে ২৪ ও ডোয়াইন প্রিটোরিয়াস সাত বলে ২১ রান করলে শেষ চার ওভারে ৫৩ রান করে প্রোটিয়ারা। তাতে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২১১ রান।
এদিকে, দক্ষিণ আফ্রিকার স্পিনাররা কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়ের অভাব টের পেতে দেননি। কেশভ মহারাজ ও তাবরাইজ শামসি তাদের ৮ ওভারে ৬৬ রান দিয়ে ৪ উইকেট নেন। তাদের সঙ্গে লুঙ্গি এনগিডির স্লোয়ার ও ডোয়াইন প্রিটোারিয়াস ও ওয়েন পার্নেলের ইয়র্কারে দারুণ ফল পায় প্রোটিয়ারা।
১৭তম ওভার পর্যন্ত রান তাড়ায় ভালোভাবে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। কিন্তু লোরকান টাকার ফিরে গেলে বাধে বিপত্তি। তিনি জর্জ ডকরেলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৮৬ রান যোগ করেছিলেন। ৮৪ রানে ৫ উইকেট হারানোর পর তাদের জুটিতে লড়াই চালিয়ে যায় আইরিশরা।
কিন্তু ৭৮ রান করা টাকারকে ফিরিয়ে ১৪ রানে ৪ উইকেট হারালে পরাজয় বরণ করতে হয় আয়ারল্যান্ডকে। ৯ উইকেটে ১৯০ রানে থামে স্বাগতিকরা।
প্রীতি / প্রীতি
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ