ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হাতে আগুন নিয়ে খেলছেন রণবীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১:৩৫

মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার দ্বিতীয় গান ‘দেবা দেবা’র প্রথম ঝলক। বৃহস্পতিবার অভিনেত্রী আলিয়া ভাট গানটির ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘আলো আসছে’। গানটির টিজারের শুরুতে রণবীরকে শিবার চরিত্রে দেবীর আরাধনা করতে দেখা গিয়েছে। এক মিনিটেরও ছোট ভিডিওতে দেখা গিয়েছে, রণবীর নিজে ‘অগ্নি অস্ত্র’ হাতে করে প্রশিক্ষণ নিচ্ছেন।

ভক্তিমূলক ‘দেবা দেবা’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সুর করেছেন প্রীতম, আর গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতিক্ষীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সিনেমাতে রণবীরের চরিত্র শিব। তার বান্ধবী ইশার ভূমিকায় রয়েছেন আলিয়া। সাই-ফাই ফ্রাঞ্চাইসিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে থাকছেন ডিম্পল কাপাডিয়াও।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’, গত ৮ বছর ধরে এই সিনেমার উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। 

এই সিনেমার সেটেই বন্ধুত্ব, তারপর প্রেম আর সিনেমা মুক্তির আগেই বিয়ে সেরেছেন ‘রালিয়া’! হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে রণবীর-আলিয়ার এই সিনেমা।

উল্লেখ্য, ১৪ এপ্রিল বিয়ে করেছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। জুন মাসেই মা হতে চলার খবর দিয়েছেন আলিয়া।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা