ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাটুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গার্মেন্টসকর্মী নিহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:১০
মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় হোসেন (২২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা মনির (২১) হোসেন নামে আরেক কর্মী গুরুতর আহত হন। নিহত হৃদয় হোসেন উপজেলার রাধানগর এলাকার আব্দুল মালেকের ছেলে এবং আহত মনির হোসেন একই এলাকার আব্দুল হেলাল উদ্দিনের ছেলে। তারা দুজনই ধামরাই উপজেলার বালিথা সাহাবেলীশ্বর এলাকার একেএইচ ইকো এ্যাপারেলস্ লি. নামক গার্মেন্টসের কর্মী ছিলেন।
 
জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে একই এলাকার হৃদয়, মনির, সোহেল ও শফিকুল ধামরাইয়ের বালিথা শাহা বেলীশ্বর এলাকায় অবস্থিত একেএইচ অফিসে যাচ্ছিলেন। এ সময় হৃদয় তার মোটরসাইকেলের পেছনে সহকর্মী মনিরকে নিয়ে উপজেলার ধুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক (গোলড়া) থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি নিয়ন্ত্রণহীনভাবে তাদের মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় হৃদয় ওই সিএনজিকে সাইড দিতে গেলে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি নারিকেল গাছে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মারা যান হৃদয়। মনিরকে আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী অফিসের সহকর্মী সোহেল রানা ও শফিকুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেলযোগে হৃদয় ও মনির অফিসে যাওয়ার পথে সাটুরিয়া উপজেলার ধুল্যা বাসস্ট্যান্ডের উত্তর পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজিকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের একটি নারিকেল গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এরপর হৃদয়সহ তার মোটরসাইকেলের পেছনে বসা মনির ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
 
একমাত্র ছেলের এমন মৃত্যুকে মেনে নিতে পারছেন না হৃদয় হোসেনের বাবা-মা। তার মৃত্যুতে পরিবারে মেনে এসেছে শোকের ছায়া।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত