ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:২৪
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুর থেকে জুবায়ের আহমদ (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জুবায়ের ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই পুকুরের পানিতে একটি মানুষের লাশ ভাসছে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের জমির আলীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
 
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, জুবায়েরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন