চট্টগ্রামে চুরির কাজে বিনিয়োগ করতেন ৩ স্বর্ণ ব্যবসায়ী
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন মুনির নগরের আনন্দবাজার মান্নান বিল্ডিংয়ে চুরির পরিকল্পনা হয়েছিল দেওয়ানহাটের মিস্ত্রীপাড়া মনিহার জুয়েলার্স ও রাজ জুয়েলার্সে। গত ১৪ জুলাই আব্দুল মান্নানের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণ কিনে নিয়েছিলেন চট্টগ্রামের পাঁচ স্বর্ণ ব্যবসায়ী। তবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সোনা চুরির বড় এ নেটওয়ার্ক চট্টগ্রাম নগর থেকে উত্তর ও দক্ষিণ জেলা পর্যন্ত বিস্তৃত। এমন এক ঘটনায় চোরাই সোনা কেনার অপরাধে ডবলমুরিং থানা এলাকা থেকে মনিহার জুয়েলার্সের মালিক সুদীপ্ত সেন (২৩) ও রাজ জুয়েলাইসের মালিক অঞ্জন ধরকে (৪০) গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
পুলিশ বলছে, পাঁচ স্বর্ণ ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পেলেও, তিন স্বর্ণ ব্যবসায়ী এ চুরির ঘটনায় বিনিয়োগ করেছেন।এ চুরির ঘটনায় পুলিশ বলছে চোরের পেছনে টাকা খাটানো সুদীপ্ত সেনের পিতা চট্টগ্রামের বোয়ালখালীর পেতানশাহ মাজার গেইট এলাকার মোহছেন আউলিয়া জুয়েলার্সের মালিক শিমুল সেন বাসুও জড়িত। পুলিশ জানিয়েছেন, তারা চোরচক্রের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে ৫২ হাজার টাকা উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল নোমান জানান, নগরের আনন্দবাজার এলাকার আব্দুল মান্নান গত ১২ জুলাই স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে যান। তিনি গত ১৪ জুলাই কক্সবাজার থেকে ফিরে দেখেন তাঁর বাসা চুরি হয়ে গেছে। চোরের দল তাঁর বাসা থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আব্দুল মান্নান বাদি হয়ে বন্দর থানায় মামলা নং-১৬, তারিখ-১৬/৭/২০২২ দায়ের করেন। এতে অজ্ঞাতনামা কয়েকজনেক আসামি করা হয় । তদন্তে নেমে বন্দর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপরাধীদের চিহ্নিত করে। এরমধ্যে চোরচক্রের অন্যতম হোতা মাসুদ ও মোহাম্মদ খোকনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যে ২৭ জুলাই মনিহার জুয়েলার্সের মালিক সুদীপ্ত সেনকে গ্রেফতার করে। সে পটিয়া থানার ধলঘাট ইউনিয়নের শিমুল সেনের পুত্র। একই সময় রাজ জুয়েলার্সের মালিক অঞ্জন ধরকে গ্রেফতার করে।
বন্দর থানা পুলিশের কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চুরির ঘটনার মূল পরিকল্পনায় ছিলেন সুদীপ্ত সেন ও তার বাবা শিমুল সেন। মনিহার জুয়েলার্সে বসে হয় চুরির পরিকল্পনা। সুদীপ্ত ও তার পাশের দোকান রাজ জুয়েলার্সের মালিক আঞ্জনকে পুলিশ ধরার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে চুরির ঘটনা এবং রহস্য বেরিয়ে আসে।
সুদীপ্তের দেওয়া তথ্য অনুযায়ী, কোতোয়ালী থানার হাজারী লেইনের জুয়েলারি মার্কেট কাঞ্চন শিল্পালয় ও দয়াময় গোল্ড টেস্টিং এ অভিযান চালিয়ে মান্নানের বাসা থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। সুদীপ্তের বাবা শিমুল সেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছেলে না জেনে চোরচক্র থেকে স্বর্ণ কিনে ফেঁসে গেছেন। তিনি বলেন, আমাদের দুটি প্রতিষ্ঠানে এর আগে এমন ঘটনা ঘটেনি।
অনুসন্ধানে জানা গেছে , চুরি-ছিনতাই কিংবা ডাকাতি করা স্বর্ণালঙ্কার অপরাধীদের কাছ থেকে কিনে নেন সুদীপ্ত ও তার বাবাসহ জুয়েলারি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। অপরাধীরা স্বর্ণালঙ্কার ওই সিন্ডিকেটের কাছে কম দামে বিক্রি করে। তারপর নতুন আকৃতিতে আবার বাজারে আসে এসব স্বর্ণালঙ্কার। চোর চক্রের সদস্যরা কেউ কখনো গ্রেফতার হলে তাদের পরিবার চালানো থেকে শুরু করে জেল থেকে বের করার দায়িত্বও নেন সুদীপ্ত,তার বাবা শিমুল সেন বাসু ও অঞ্জনের সমন্বয়ে গড়া চক্রটি।
উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল নোমান বলেন, সুদীপ্তর দেওয়া তথ্য অনুযায়ী, চুরি-ডাকাতি করা স্বর্ণালঙ্কার কেনা-বেচার সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যদের নাম-ঠিকানা সংগ্রহ করা হবে।
এমএসএম / এমএসএম
সুন্দরবনে বনরক্ষী-দস্যু গোলাগুলি: ৪ অপহৃত জেলে উদ্ধার, অস্ত্র জব্দ
দখলমুক্ত হলো সরকারি ১ একর ৬৪ শতক জমি
বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
গোপালগঞ্জে উন্নয়ন প্রচারে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং
ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দরে হরতাল, বন্ধ সকল বাণিজ্যিক কার্যক্রম
রাণীনগরে দোকান চুরি ঘটনা নিয়ে ধোঁয়াশা নেপথ্যে কি অন্য কোনো রহস্য?
নন্দীগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মেহেরপুরে " বিশ্ব অটিজম সচেতনতা দিবস "- ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে মহাসড়ক দখল করে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
Link Copied