ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জের বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:৪৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিদ্যুৎ অফিসের অব্যবস্থাপনায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গত ২৫ জুলাই সকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জের প্রাণকেন্দ্র রাজমতি সুপার মার্কেটের সামনে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। ফলে বিদ্যুতের খুঁটিটি ভেঙ্গে যাওয়ার কারণে জনসাধারণের সাময়িক সমস্যার সৃষ্টি হয়। ওই সমস্যার সমাধান করলেও বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ অফিস।
 
২৬ জুলাই সকালে বিদ্যুৎ অফিস খুঁটিটি পরিবর্তন করে কিন্তু ভেঙ্গে যাওয়া খুঁটিটি ফেলে রেখে যায় সংকুচিত রাস্তার পাশে। ফলে জনসাধারণের ফুটপাথ ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিদ্যুৎ অফিসের এমন কর্মকাণ্ডে জনসাধারণ হতবাক।
 
এ বিষয়ে অনুউল্লা মার্কেটের গ্রামীণ কাস্টমার কেয়ারের মালিক আবু খালেদ বিপ্লব বলেন, আমি এ বিষয়ে কয়েকবার ফোন করেছি কিন্তু তারা সরানোর কথা বলেছে। অনেক দিন পার হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে হরহামেশা ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি অনেক ছোট, ফলে মানুষ চলাচলের সময় হোঁচট খেয়ে পড়তে দেখা যায় দিনে দু-তিনজনকে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘনা ঘটতে পারে বলে জানান তিনি।
 
এ বিষয়ে বিদ্যুৎ অফিসেরর এক্সেন ইউসুফ আলীকে অনেকবার মোবাইলে কল করেও পাওয়া যায়নি।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত