করোনায় বন্ধ হওয়া ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
প্রাণঘাতী করোনাকালীন সময়ে বন্ধ হওয়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী আন্তঃনগর, লোকাল ও কমিউটর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ের পর দেশের সব ট্রেন চালু হয়েছে। শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো এখনো বন্ধ আছে। অন্যান্য পরিবহন মালিকদের সুবিধা করে দিতেই ট্রেনগুলো চালু করতে উদ্যোগ নেয়া হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-ঢাকাগামী ট্রেনে অল্প খরচে যেতে পারতেন যাত্রীরা। অথচ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। তাই নাগরিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে দ্রুত ট্রেনগুলো চালু করতে হবে।
তারা আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশের সকল ট্রেন চালু রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন। অথচ প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতায় ট্রেনগুলো চালু হচ্ছে না। এ ব্যাপারে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। ট্রেনগুলো দ্রুততম সময়ের মধ্যে চালু না করলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান আলী, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদসহ জাসদ নেতারা।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied