টাকার ঝড়ের পরও হারল আইরিশরা
জোড়া ফিফটির পর লোয়ার অর্ডারের ঝড়ে স্কোরবোর্ডে দুইশ ছাড়ানো স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের চোখে চোখ রেখেই লড়াই করেছে আয়ারল্যান্ড। তবে হাইস্কোরিং ম্যাচের উত্তাপ ধরে রাখতে পারেনি আইরিশরা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে কেশব মহারাজের দল।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ২১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বুধবার ব্রিস্টলের গ্লুচেস্টারশায়ার ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১১ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ১৯০ রানে থামে অ্যান্ড্রু বালবার্নির দল। দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রিজা হেন্ড্রিকস।
২১২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে প্রথম দশ ওভারে ৮৪ রান তুলতেই ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে দলকে ম্যাচে ফেরান লরক্যান টাকার ও জর্জ ডকরেল। ষষ্ঠ উইকেটে ৪৭ বলে এই দুজনের গড়া ৮৭ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে চোখ রাঙিয়েছে ঠিকই। তবে তাবরাইজ শামসি ও ডোয়াইন প্রিটোরিয়াস এই দুজনকে ফেরালে সব সম্ভাবনাই শেষ হয়ে যায় আইরিশদের।
শামসির করা ১৭তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৭৮ রানে ফেরেন টাকার। ডানহাতি ব্যাটারের ৩৮ বলের ইনিংসটা সাজানো ছিল ৭টি চার এবং ৫টি ছয়ের মারে। তারপরের ওভারে প্রিটোরিয়াসের বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দেন ডকরেল। ২৮ বলে ৪৩ রান করেন এই স্পিনিং অলরাউন্ডার। আইরিশ টেলএন্ডাররা অবিশ্বাস্য কিছু করে দেখাতে না পারায় আর জয়ে কোনো বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে।
এর আগে টস জেতা দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করেন রিজা হেন্ড্রিকস। ৫৩ বলের মোকাবেলায় ১০ চারের পাশাপাশি এক ছক্কা হাঁকান এই ওপেনার। ২৭ বলে মারকুটে ৫৬ রান আসে মার্করামের ব্যাট থেকে। ট্রিস্টান স্টাবস ও প্রিটোরিয়াস খেলেন যথাক্রমে ২৪ এবং ২১ রানের ক্যামিও ইনিংস।
শুক্রবার (৪ আগস্ট) দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
প্রীতি / প্রীতি
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ