ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফেরদৌস-নিপুণকে নিয়ে ঝন্টুর ‘সুজন মাঝি’ কবে আসছে?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৫:৭

বর্ষিয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হিসেবে বড় পর্দায় ফিরছেন ফেরদৌস ও নিপুণ।

ছবিটির প্রযোজক আবু সাঈদ খান।

এরইমধ্যে ‘সুজন মাঝি’ সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, “আমার নতুন ছবি ‘সুজন মাঝি’। ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন ডাবিং কাজ চলছে। দ্রুতই সিনেমার সব কাজ শেষ করে সেন্সরে জমা দেবো। আশা করছি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর পাবে।’

‘সুজন মাঝি’ মুক্তির তারিখের ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘বর্তমানে সিনেমা দেখতে আবারও দর্শক প্রেক্ষগৃহে আসছে। এটা আমার কাছে খুব ভালো ভালো লাগছে। প্রযোজকরা সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। মনে হচ্ছে সোনালী দিন ফিরে আসছে।

আমি চেষ্টা করছি এই বছরই ‘সুজন মাঝি’ সিনেমাটি প্রেক্ষগৃহে মুক্তি দিতে। এটি যে শ্রেণির দর্শকের জন্য নির্মাণ করেছি তাদের বিনোদিত করবে বলে প্রত্যাশা।’

এর আগে ‘স্বর্গ থেকে নরক’, ‘অবুঝ বউ’, ‘অন্তর্ধান’সহ বেশ কটি ছবিতে জুটি বেঁধেছিলেন ফেরদৌস–নিপুণ। এবার একসঙ্গে তারা দুজন শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিয়েছেন।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা