মানিকগঞ্জে ৩০ লিটার দেশীয় চোলাইমদসহ কারবারি গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে ৩০ লিটার দেশীয় চোলাইমদসহ মো. সোহেল রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি বগুড়া জেলার ধুনট উপজেলার শিমুলকান্দি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
জানা গেছে, বুধবার (৩ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ব্যাপারীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মাদক কারবারি সোহেল রানা শ্বশুরবাড়িতে থাকত। তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied