পাহাড়িয়া সোসাইটির সম্মাননা পেলেন সাংবাদিক কামাল পারভেজ
খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিরাপদ ফল-ফসল ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য পাহাড়িয়া সোসাইটি গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২২ রামগড় কৃষি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুর ২টায় পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আনোয়ার ফারুক। বিষেশ অতিথি ছিলেন রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাশেদ চৌধুরী । শহর সমাজ সেবা অফিসার মুহাম্মাদ আনোয়ার হোসেন , অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে কৃষি, মৎস্য,ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৪ গুণিজনকে পাহাড়িয়া সোসাইটি সন্মাননা ২০২২ প্রদান করা হয়।
তার মধ্যে রামগড়ের দুর্গম এলাকায় মৎস্য চাষ সম্প্রসারনে বিশেষ অবদানের জন্য রামগড় উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ বিজয় কুমার দাস, ভার্মি কম্পোষ্ট উৎপাদন ও ব্যবহারিক কাজে বিশেষ অবদানের জন্য রামগড় উপজেলা কৃষি অফিসার (ভাঃ) মোঃ আলী আহমেদ, দৈনিক আমাদের নতুন সময় মিডিয়া গ্রুপের চট্টগ্রাম মিডিয়া প্রধান কবি ও কলামিস্ট কামাল পারভেজ এবং ভার্মি কম্পোষ্ট উৎপাদন করে জাতীয় পুরুষ্কার অর্জন করায় কাজী শাহীন ভার্মিকম্পোষ্টরে মালিক মোঃ আবুল কালাম আজাদকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়।
এছাড়া উপস্হিত অতিথি বৃন্দদের মধ্য হতে শুভেচ্ছা স্বারক গ্রহন করেন প্রধান অতিথি আনোয়ার ফারুক, বিশেয অতিথি আনোয়ার হোসেন, কৃষিবিদ মোঃ রাশেদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমেদ মিলন, পাহাড়িয়া সোসাইটির সাবেক চেয়ারম্যান ক্রাখই চৌধুরী ও সহকারী কৃষি কর্মকর্তা লুৎফুর করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাহাড়িয়া সোসাইটির নির্বাহী পরিচালক (ভারপাপ্ত) এমদাদ খানসহ সদস্যগণ, রামগড় কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারি ও সাংবাদিক বৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন রামগড় কৃষি অফিসের উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied