মির্জাগঞ্জে লাখো মানুষের নয়নের মণি কে এই সুফী সাহেব
পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার চত্রা ঐতিহ্যবাহী মোল্লা বাড়িতে ১/১/১৯৫২ সালে জন্মগ্রহণ করেন মো. মোতাহার হোসাইন। ছোটবেলা থেকেই ছিলেন আল্লাহভক্ত। বেতাগীর করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা, বরগুনা গুদিঘাটা কামিল মাদ্রাসা এবং বদরপুর পাংগাশিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল শেষ করে পশ্চিম সুবিদখালী মোক্তার হাজী আলিম মাদ্রাসায়, সরকার বাড়ি মাধ্যমিক বিদ্যালয় এবং পরবর্তীতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসলামপুর কামিল মাদ্রাসায় প্রায় ১৫ বছর আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৮৬ সালে তার নিজ বাড়িতে প্রতিষ্ঠিত চত্রা ওলামা মঞ্জিল আল আমিন দাখিল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার রয়েছে হাজার হাজার ছাত্র, যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে কর্মরত। ২০১২ সালে তিনি রিটায়ার্ড করে প্রতিষ্ঠা করেন চত্রা ওলামা মঞ্জিল সালেহিয়া দীনিয়া কমপ্লেক্স মাদ্রাসা। প্রায় ৪০০ এতিম, গরিব, অসহায় ছাত্র ফ্রি, হাফ ফ্রি লেখাপড়া করছে এই কমপ্লেক্সে। বর্তমানে তিনি মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ছারছিনা শরীফের একজন ভক্ত। তার খোদাভীরুতা ও চারিত্রিক গুণাবলীতে মানুষ মুগ্ধ হয়ে তাকে সুফী সাহেব উপাদিতে ভূষিত করেন। তিনি চারদিকে একেএম মোতাহার হোসাইন সুফী সাহেব হুজুর নামে পরিচিত হয়েছেন।
তার বড় সাহেবজাদা ও সালেহিয়া দীনিয়া মাদ্রাসার মুদির মাও. মো. নেছার উদ্দিন বলেন, হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ।
এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন, সুফী সাব হুজুর আমাদের খুব ভালোবাসেন। তার গুণাবলীতে মুসলমানসহ আমরাও খুশি। তার রয়েছে লাখ লাখ ভক্ত। উপজেলার ছোট থেকে বড় সকলের কাছে তিনি একজন মহান ব্যক্তি। আমরা তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, তার যেন হায়াত বাড়িয়ে দেন। তিনি আমাদের জন্য আশীর্বাদ। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন তার শত শত ভক্ত-অনুরাগী।
এমএসএম / জামান
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস