ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের তাণ্ডব


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৪-৮-২০২২ রাত ৯:২৫
আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে  টঙ্গী পশ্চিম থানার সামনে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করায় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর মহানগর শাখার যুগ্ম-সম্পাদক আরিফ চৌধুরীর ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। 
 
গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- কিশোর গ্যাংয়ের মূল হোতা  স্বেচ্ছাসেবক লীগ কর্মী এনামুল হক অনিক, তাইজুল ইসলাম ও  ছাত্রলীগ নেতা রাসেদ খান মেনন । রাসেদ ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. সেলিম মিয়া ও অনিক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নুর মোহাম্মদ মামুনের অনুসারী। দুই গ্রুপের এমন তাণ্ডবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাস খানেক আগে কাঁঠালদিয়া বস্তির উচ্ছেদকৃত জায়গায় বাংলাদেশ স্টিল কর্পোরেশনের নির্মাণাধীন ভবনের বিপুল পরিমাণ লোহার রড চুরি হয়। ওই লোহা বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাসেদ খান মেনন ও অনিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এছাড়াও রাজনৈতিক মিছিলে যাওয়া, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল।
 
মঙ্গলবার রাত ১১টার দিকে মিত্তিবাড়ি এলাকায় দুই গ্রুপের কিশোরদের মধ্যে মারামারি হয়। পরে উভয় গ্রুপ থানায় অভিযোগ করতে গেলে থানার ফটকের সামনে সংঘর্ষ  বাধে। এসময় সংঘর্ষের ভিডিও ধারণ করায় স্থানীয় সংবাদকর্মী আরিফ চৌধুরীর ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিক আরিফের মোবাইল ফোন, মানিব্যাগ ও আইডি কার্ড কেড়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় বুধবার বিকেলে আরিফ চৌধুরী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
 
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাত ১১টার দিকে মিত্তিবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। ওই ঘটনার সংবাদ সংগ্রহ শেষে আরিফুজ্জামান টঙ্গী পশ্চিম থানার সামনে আসলে রাত আনুমানিক দেড়টার দিকে থানায় অভিযোগ দিতে আসা দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় আশরাফুল ইসলাম বাবু নামে একজন আরিফুজ্জামানের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে ২০-৩০ জন কিশোর আরিফ কে চারপাশ থেকে ঘিরে ফেলে কিল-ঘুষি মেরে আমার সাথে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও এশিয়ান টেলিভিশনের আইডি কার্ড ছিনিয়ে নেয়। ওই সময় থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে দুই গ্রুপকে লাঠিচার্জ করে নিভৃত করে।
 
অন্যদিকে সাংবাদিক আরিফুজ্জামান চৌধুরী থানায় অভিযোগ করায় তাকে ও তার পরিবারকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে মামলা না করার জন্য হুমকি দেয়া হচ্ছে বলেও এলাকাবাসী সূত্রে জানা যায়। এলাকাবাসী জানান, ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। 
 
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

এমএসএম / জামান

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’