ঘিওরে সুমির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের ঘিওরে নববধু সুমী হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলার ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অংশ নেয় এলাকার শত শত নারী পুরুষ। মানববন্ধন শেষে সকলের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল হয় বের হয়।
এসময় মানববন্ধনে নিহত সুমির বাবা রহম আলী, মা রওশনা বেগম, বোন রুমি আক্তার, মনোয়ার মাহমুদ, সাদিকুর রহমান, মনির হোসেন, রেজাউল ইসলাম, খোকন, শামীম চৌধুরী, মোঃ মুকুলসহ আরো অনেকে বক্তব্য দেন।
বক্তারা সুমির হত্যাকারী স্বামী রূপকসহ আরও যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ জুলাই মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে নববধূ সুমি আক্তারকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠে তার স্বামী রূপক আহমেদের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর রূপককে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে সিআইডি।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied