সংস্কৃতি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পকেট মারের মাষ্টার মাইন্ড ইসহাক আটক
খুলনার পাইকগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আ.লীগ নেতা, সাংবাদিকসহ কয়েকজনের পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে দুদিন পর পুলিশ আটক করেছে।
২ আগস্ট জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় এসেছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। কপিলমুনিতে পৌঁছানোর পর তিনি বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, ওসি জিয়াউর রহমান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের সামনে থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুগোল কিশোর দের পকেট থেকে ১৮০০ টাকা পকেটমারের ঘটনা ঘটে, যা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। এমনিভাবে পকেটমারের শিকার হন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ সাধু, সাংবাদিক রাজু ও তপন পাল।
সাংবাদিকদের ধারণকৃত ছবিসহ বিষয়টি একাধিক দৈনিকে প্রকাশিত সহ বিভিন্ন সামাজিকমাধ্যমে প্রকাশ পায়। এ ব্যাপারে পুলিশ তৎপর হয়ে ওঠে।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপসা থানার নৈহাটি গ্রামের মৃত জজ আলীর ছেলে ইসহাক সরদারকে (৫৫) আটক করা হয়। সাংবাদিক তপন পাল বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছেন। পাইকগাছা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটক হওয়ার পর ইসহাক সরদার আরও চারজনের নাম বলেছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা
গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষ বিতরণ
মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ
রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Link Copied