বিয়ে না করানোয় যুবকের আত্মহত্যা
পরিবারে বারবার তাগাদা দিয়েও পছন্দ করা মেয়ের সাথে বিয়ে না করানোয় নিজের শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাওইকোলা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় নিজের শয়নকক্ষে আত্মহত্যা করে বলে জানা গেছে। নিহত যুবক আরিফুল ইসলাম (২০) উপজেলার বাওইকোলা গ্রামের মো. মিজানুর রহমানের পুত্র। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, "এসএসসি পাস করার পর পরিবারের অস্বচ্ছলতা দূর করতে আরিফ অটো ভ্যান চালানো শুরু করে। বেশ কিছুদিন যাবৎ সে তার পছন্দের একটি মেয়েকে বিয়ের কথা বলছে। কিন্তু পারিবার থেকে তাকে বিয়ে করাচ্ছে না। এখন হঠাৎ শুনছি সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।"
এদিকে আরিফুলের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শরিফুল ইসলাম দাবী করেন তার ভাই আরিফুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মঈনুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে ওড়না ঝুলানো আছে এবং গলায় দাগও রয়েছে। এ থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন