জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই
বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার সভাপতি, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন (৭৪) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। প্রবীন এ রাজনৈতিক ব্যক্তিত্ব শুক্রবার (৫ আগস্ট) ভোর ৪.৩০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে জুড়ী উপজেলসহ মৌলভীবাজার জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্নীয় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরেই তিনি বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী। দলের জন্য তাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা। তাইতো বিভিন্ন আন্দোলন সংগ্রামে নির্যাতনের শিকার হলেও তিনি আদর্শচ্যুত হননি। দলের প্রতি তাঁর আনুগত্য ও অপরিসীম ত্যাগের কারণে নেতাকর্মীদের নিকট তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ ।
বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, এমপি।
বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ বদরুল হোসেন এর পবিত্র আত্নার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, সহকর্মী, আত্নীয় স্বজন, গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বর্ষিয়ান এ নেতার মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী প্রেসক্লাব, জুড়ী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
বিকাল ৫.৩০ মিনিটে জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied