ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আসছে ঈদে বিক্রি হবে অনেক শখের গরু কালু


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৩:৪৪
কালু বলে ডাক দিলেই সাড়া দেয় অনেক শখের গরু কালু। দীর্ঘ আড়াই বছর আদর-যত্নে লালন-পালনের পর আগামী ঈদুল আজহায় বিক্রি করা হবে কালুকে। বিশালাকৃতির গরুটি প্রায় প্রতিদিনই আশপাশের লোকজন দেখতে আসেন। রাজশাহীর বাঘা উপজেলার মধ্যে কালু সবচেয়ে বড় গরু বলে দাবি করেন গরুর মালিক নজরুল ইসলাম (আন্তাজ)। তিনি গরুটির দাম হেঁকেছেন সাড়ে ১২ লাখ টাকা। নজরুল ইসলামের বাড়ি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিলপাড়া গ্রামে।
 
গরুটি কালো রংয়ের, দেশি জাতের ষাঁড়, যেটি লম্বা ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ও ৪ দাঁতের একটি সুস্থ-সবল ষাঁড়। এর বয়স আড়াই বছর (৩০ মাস), ওজন প্রায় ২৫ মণ হবে বলে দাবি করেন এর মালিক নজরুল ইসলাম (আন্তাজ)। তিনি আগামী কোরবানির ঈদে গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, গমের ভুসি, ছোলা (বুট), ভুট্টার আটা, অ্যাংকর ডাল, সরিষার খৈল, খুদের ভাত, পাকা কলা, গাজর, মৌসুমি ফল আম ও কাঁঠাল ।  
 
এ ব্যাপারে নজরুল ইসলাম জানান, ভালোবাসায় পালিত গরু কালুকে আমি ছোট থেকে লালন-পালন করেছি। আমি কালু বলে ডাক দিলেই সাড়া দেয়। তার ওপর আমার অনেক মায়া, তবু ছেড়ে দিতে হবে। আমার শখের কালুকে কিনতে আগ্রহীরা যোগাযোগ করুন ০১৭১৬-১৪৭০৯৩ নাম্বারে।
 
সব মিলিয়ে এলাকাবাসী বা দূর-দূরান্তের লোকদের গরুটির প্রতি আগ্রহের কমতি নেই। ন্যায্যদাম হলে গরুটি তিনি বিক্রি করবেন বলে জানান।

এমএসএম / জামান

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস