ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সুহানা ও রণবীরের বিরুদ্ধে ‘মাতাল’ হওয়ার অভিযোগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১০:৫০

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। কোনও বিষয়ে মন্তব্য ও কটাক্ষ করার সহজ পরিসর এখন নেটদুনিয়া। এখানে কোনও বিষয়ে সমালোচনা বা নিন্দা দাবানলের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। মতামত প্রকাশের ক্ষেত্রে চিন্তাভাবনার জায়গাও খুব কম। বিশেষ করে ভারতে বলিউড তারকাদের নিয়ে মন্তব্য, নিন্দা, বিতর্ক, অভিযোগের মহাক্ষেত্র হয়ে উঠছে নেটমাধ্যমগুলো।

নেটমাধ্যমে কটাক্ষের তীর এখন শাহরুখ-কন্যা সুহানা খান ও রণবীর কাপুরের দিকে। দু’জনেই নাকি ‘মাতাল’, এমনই অভিযোগ কিছু মানুষের। জনসমক্ষে তাদের হাঁটা-চলা ও আচরণ দেখে নাকি মনে হয়- ‘তারা সব সময়ই আকণ্ঠ মদ্যপান করে থাকেন’। সম্প্রতি এই দুই অভিনেতার বেশ কিছু ভিডিও নাকি সেই প্রমাণই দিয়েছে। এ নিয়ে নিন্দায় সরব হয়েছে ভারতের আমজনতা।দেশটির কিছু সাধারণ মানুষের দাবি, “জনসমক্ষে যখনই তারা আসেন, দেখে মনে হয় ‘চূড়ান্ত নেশাগ্রস্ত তারা’।
আবার, দু’জন তারকাকে আপাতদৃষ্টিতে দেখে তাদের ‘মাতাল’ আখ্যা দেওয়া ঠিক নয়- এমনটাও মনে করেন অনেকেই।

তারকাদের সপক্ষে তাদের যুক্তি, প্রবল কাজের চাপে ক্লান্ত থাকতে পারেন রণবীর বা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়েন তিনি। তখন তাকে দেখলে নেশাগ্রস্ত মনে হয়।

অন্যদিকে শাহরুখ-কন্যা সুহানাকে মাস্ক পরে জনসমক্ষে আসতে দেখে অনেকে অভিযোগ করেছেন, চূড়ান্ত নেশাগ্রস্ত সুহানা, তাই মাস্কে মুখ ঢেকেছেন। আদতে ব্যাপারটা অন্য রকম তো হতেই পারে।

অভিনয়ের জগতে সবে মাত্র পা রাখা সুহানা জনসমক্ষে নেশা করে আসবেন কেন? ক্যারিয়ারের শুরুতে তিনি নিশ্চয়ই বদনাম কুড়াতে চাইবেন না। বরং কোভিড সুরক্ষা-বিধি মেনে মাস্ক পরে তিনি দায়িত্বশীল নাগরিকেরই পরিচয় দিয়েছেন, এমন মতও অনেকে ব্যক্ত করছেন।

 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা