বন্ধ হয়নি মালয়েশিয়ায় কলিং ভিসা
মালয়েশিয়াগামী কর্মীদের নেতিবাচক ধারণা দিতে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৫-৩১ আগস্ট পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে কর্মী নিয়োগের ঘোষণা শিগগিরই আসতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ইতোমধ্যে যে সকল কোম্পানি বিদেশি কর্মী নিয়োগের আবেদন করেছেন সেগুলো পর্যায়ক্রমে অনুমোদনও দেয়া হবে। এ নিষেধাজ্ঞায় পূর্বের আবেদনের ওপর কোনো প্রভাব ফেলবে না।
এদিকে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশসহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। এরমধ্যে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন গ্রহণ করা হয়েছে। তবে কলিং ভিসার আবেদন পুনরায় চালু না হলেও পূর্বে আবেদনকৃত প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যেতে কোনো সমস্যার সৃষ্টি হবে না, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের পদ্ধতি কিছুটা আলাদা। দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের জন্য স্থানীয় কোনো কোম্পানিকে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। মন্ত্রণালয় যাচাই-বাছাই করে অনুমোদন দেয়। যে দেশ থেকে কর্মী নেবে সে দেশের হাইকমিশনেও আবেদন করতে হয় সংশ্লিষ্ট কোম্পানিকে। এরপর হাইকমিশন কর্তৃপক্ষ উক্ত কোম্পানি সরেজমিন পরিদর্শন করে। কোম্পানিতে কর্মী নিয়োগের সক্ষমতা আছে কি-না, কর্মপরিবেশ এবং কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত হয়ে তবেই হাইকমিশন তার দেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি দেয়।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন