ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ছয় গোল দিয়ে বায়ার্নের লিগ শুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১:২১

বুন্ডেস লিগায় নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষকে ছয় গোল দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তারা। শুক্রবার রাতে ২০২২-২৩ আসরের উদ্বোধনী ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৬-১ গোলে হারিয়েছে বায়ার্ন। জোড়া গোল করেন জামাল মুসিয়ালা আর একবার করে জালে বল পাঠান জসুয়া কিমিখ, বাঁজামাঁ পাভার্দ, সাদিও মানে ও সের্গে জিনাব্রি।

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন। পঞ্চম মিনিটে কিমিখ অনেক দূর থেকে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন পাভার্দ। ২৯তম মিনিটে বায়ার্নের জার্সিতে গোলের খাতা খুলেন সাদিও মানে। হেডে গোল করেন গ্রীষ্মের দলবদলে লিভারপুল থেকে আসা এই তারকা ফুটবলার। ছয় মিনিট পর টমাস মুলারের পাসে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার মুসিয়ালা। আর বিরতির একটু আগে স্কোরলাইন ৫-০ করেন জিনাব্রি।

৬৪তম মিনিটে ফরোয়ার্ড কোলো মুয়ানি একটি গোল শোধ করেন। কিন্তু তাতে ম্যাচে বাড়েনি নূন্যতম রোমাঞ্চও। পরে ৮৩তম মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন ১৯ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার মুসিয়ালা। বড় জয় নিয়েই বুন্ডেস লিগা শুরু করে বায়ার্ন। 

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে