হাজারীবাগে পিকআপচাপায় নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর হাজারীবাগের বাড়ইখালি এলাকায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মো. আব্দুল খালেক (৬০)। শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তিনি হাজারীবাগের বাড়ইখালি এলাকার জাহাঙ্গীর মিয়ার প্রজেক্টে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, আমরা খবর পেয়ে বাড়ইখালি জাহাঙ্গীর মিয়ার প্রজেক্ট এলাকা থেকে ভোররাত সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পিকআপ ভ্যানের চাপায় আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। আশেপাশের লোকজনের কাছে জানতে পারি, নিহত ব্যক্তি ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার প্রজেক্টে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রীতি / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ