ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কানাডায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ২:৫৬

দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তার স্ত্রী সুপর্ণা দাশ (৭০) কানাডায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে কানাডার ভ্যানকুভারে এ দুর্ঘটনা ঘটে।

মেজর (অব.) সুরঞ্জন দাসের আত্মীয় সুনামগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা জানান, তাদের মরদেহ দেশে আনা হবে কি-না তা নিয়ে আলোচনা হচ্ছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার এক ছেলে ও এক মেয়ে কানাডায় চিকিৎসক হিসেবে কর্মরত।

হবিগঞ্জের কৃতী সন্তান ও নবীগঞ্জ কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা সুরঞ্জন দাশ উপজেলার ঘুমঘুমিয়া গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরুর সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরে তিনি ভারতের মেঘালয়ে অবস্থিত ইকো-ওয়ান প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিতে সীমান্ত অতিক্রম করে ৫নং সেক্টরের অধীনে মুক্তিবাহিনীতে যোগ দেন।

পাকিস্তানি সেনারা তার বাড়িঘরে হামলা চালিয়ে সবকিছু জ্বালিয়ে দেয় এবং আশপাশে থাকা তার ভাই ও বৃদ্ধ খালুসহ অনেক আত্মীয়স্বজনকে হত্যা করে।

যুদ্ধ শেষে দেশ স্বাধীন হলে সুরঞ্জন দাশ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্রুত অবসর গ্রহণ করেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করলেও এলাকায় কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতেন।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা